বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ


প্রকাশিত: ০৩:৫২ ১০ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা তিনজন হলেন— সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) এবং তিন বছর বয়সী শিশু অরন্য কুমার ভৌমিক।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব-পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ি কোম্পানি কমান্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানান যে, তিনজন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রায় এক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
পরে বিএসএফের অনুরোধে বিজিবি যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ফেরতপ্রাপ্তদের পরবর্তীতে জিডিমূলে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন,
“আটককৃত তিনজন বাংলাদেশিকে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ও বিএসএফের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও মানবিক দৃষ্টিকোণ থেকে উভয় বাহিনীর এই পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




