ফের তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির


প্রকাশিত: ১১:২৩ ৬ ফেব্রুয়ারী ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আবারও একটি পাবলিক প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় (ওপেন ডিবেট) অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এতে উভয় নেতা নিজ নিজ দলের নির্বাচনি ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন, যাতে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
পোস্টের শুরুতে তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করে তিনি লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি সরকারের বৈধতা নিশ্চিত হয়। ন্যায়বিচার ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনের ফলই মানুষের বিশ্বাস অর্জন করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের সামনে রাজনীতিকে সভ্য, সহনশীল ও অহিংস হিসেবে প্রতিষ্ঠার দায়িত্ব এসেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ভবিষ্যৎ শাসনব্যবস্থার মান নির্ধারণে মিডিয়া ও জনগণের সামনে দাঁড়িয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমালোচনার জন্য উন্মুক্ত রাজনীতির চর্চা প্রয়োজন।
তিনি আরও বলেন, যেহেতু তারেক রহমান ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা শুরু করেছেন, সে কারণে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে উভয় পক্ষের ইশতেহার জনগণের সামনে তুলে ধরার সময় এসেছে।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি—যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকারে আবদ্ধ থাকব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




