পুলিশ পোশাক নিয়ে জরিপ: আগের, বর্তমান নাকি নতুন—কোনটির পক্ষে কত?


প্রকাশিত: ১২:০৪ ৪ মার্চ ২০২৬
মাত্র তিন মাস আগে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তন আনে। নতুন পোশাক নির্ধারণের পর তা নিয়ে বাহিনীর ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে সদস্যদের মতামত জানতে জরিপ কার্যক্রম শুরু করে পুলিশ সদর দপ্তর।
বাহিনীর বিভিন্ন পদমর্যাদার ২ লাখের বেশি সদস্যের কাছে তিনটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে—আগের পোশাকের পক্ষে কত শতাংশ, বর্তমান পোশাকের পক্ষে কত শতাংশ এবং নতুন আরেকটি পোশাক চান কত শতাংশ। গত রোববার থেকে পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটপ্রধানেরা কল্যাণ সভার মাধ্যমে মতামত সংগ্রহ শুরু করেন।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে সোমবারের মধ্যে জরিপের ফল পাঠাতে বলা হয়। সেখানে উল্লেখ করা হয়, নতুন পোশাক নিয়ে সদস্যদের ভিন্নমত থাকায় নীতিনির্ধারকেরা সবার মতামত যাচাই করতে চান। অধিকাংশ সদস্য যে বিকল্পের পক্ষে সায় দেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পোশাক পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আসছে দুটি সংগঠন—বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। পৃথক বিবৃতিতে তারা আগের খাকি পোশাক বহাল রাখার দাবি জানিয়েছে।
এখন জরিপের ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার




