প্রধানমন্ত্রীর আশ্বাস, এবারের বাজেটে মিলবে সাধারণ মানুষের স্বস্তি


প্রকাশিত: ০২:৩৮ ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চলতি অর্থবছরের বাজেট হবে বাস্তবমুখী, ভারসাম্যপূর্ণ এবং জনবান্ধব। তার ভাষ্য, এবারের বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে এবং অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার ৬১টি পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তিনি দাবি করেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়নি এবং এ কারণেই প্রস্তাবিত বাজেটকে তিনি ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করেন।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপে পড়েছিল। তবে বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে। অতীতের সংকট নিয়ে না থেকে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির দিকেই সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগের সরকারের নেওয়া বিপুল বৈদেশিক ঋণের বোঝা এখনও দেশের ওপর রয়েছে। ভবিষ্যতে ঋণনির্ভর নয়, বরং উৎপাদন ও বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পাশাপাশি এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে দেশের তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- নাহিদ ইসলাম: ছাত্রজীবন, জুলাই আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ওসমান হাদি হত্যা মামলায় ১৭তম বারের মতো পিছাল তদন্ত প্রতিবেদন
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- বাংলাদেশিদের জন্য জাপান-গ্রামীণ যৌথ উদ্যোগে ‘স্পার্ক’ ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ
- ব্রাজিলের সামনে কঠিন নকআউট পথ, ফাইনালে যেতে হারাতে হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়নকে
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- প্রধানমন্ত্রীর আশ্বাস, এবারের বাজেটে মিলবে সাধারণ মানুষের স্বস্তি
- বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, আহত ১০
- রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় আজ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ যুবক, ৫ দিন পর পদ্মায় মিলল মরদেহ
- রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ, আদালতে হাজির দুই আসামি
- কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত সেনা; ক্ষতিগ্রস্ত ২ রিপার ড্রোন
- গরু আগে থেকেই রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
- ইরানের দুই দ্বীপে মার্কিন বিমান হামলা, ধ্বংস রাডার ও ড্রোন স্থাপনা
- হরমুজের পর এবার বাব আল-মান্দেব, ইরানে হুশিয়ারিতে বিশ্ববাজারে উদ্বেগ
- বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেন জিনেদিন জিদানের ছেলে লুকা
- রাজধানীতে বৃদ্ধা নারীর পচাগলা মরদেহ উদ্ধার!
- পিএসজির ঐতিহাসিক জয়ের রাতে উত্তপ্ত প্যারিস, গ্রেপ্তার ৪০০-এর বেশি





