পুলিশ-র্যাব-বিজিবিসহ ২৪ ঘণ্টায় ৩০ জনের মরদেহ ঢামেকে


প্রকাশিত: ০১:২৫ ৭ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ১ দফা দাবিকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব-পুলিশ-বিজিবিসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে বুধবার (৭ আগস্ট) সকাল পর্যন্ত তাদের মরদেহ ঢামেকের মর্গে নিয়ে আসা হয়।
নিহতরা হলেন– ১। সংসদ ভবন থেকে পুলিশ সদস্য মাহফুজুর রহমান(২৪), ২। বাড্ডা থেকে আশরাফুল হাওলাদার (২০), ৩। কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে অজ্ঞাত (২২), ৪। উত্তরা থেকে হাফেজ মো মাহমুদুল হাসান (২৬), ৫। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৪০) পুলিশ সদস্য, ৬। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৩০), ৭। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য আনোয়ার হোসেন (৫৭), ৮।মতিঝিল থেকে রাব্বি (২১), ৯। গাজীপুর থেকে পুলিশ সদস্য আব্দুল আলিম (৪৬), ১০। হাতিরঝিল থেকে অজ্ঞাত (৩৫), ১১। যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত (৩০) পুলিশ সদস্য, ১২। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য রাসেল মাহমুদ (২১), ১৩। যাত্রাবাড়ী থেকে মনির হোসেন (৪৫), ১৪। উত্তরা পূর্ব থানার এসআই রাসেল (৪৪), ১৫। উত্তরা থেকে অজ্ঞাত (৩৮) পুলিশ সদস্য, ১৬। উত্তরা থেকে অজ্ঞাত (৩২), ১৭। উত্তরা থেকে অজ্ঞাত (৪০), ১৮। গুলশান থেকে আসিফ (১৬), ১৯। কুমিল্লা থেকে পুলিশ সদস্য সুলতান (৩০), ২০। র্যাব সদস্য পুলিশ ইন্সপেক্টর হাসমত আলী (৪০), ২১। কামরাঙ্গীরচর থেকে নুর আলম (২১), ২২। র্যাব সদস্য বিজিবির জেসিও আনোয়ার (৪১), ২৩। গাজীপুর থেকে বিজিবির নায়েক মো. আব্দুল আলিম (৪৫), ২৪। যাত্রাবাড়ী থেকে পুলিশ সদস্য সঞ্জয় কুমার দাস (৩৯), ২৫। উত্তরায় ডিবির ইন্সপেক্টর রাসেল (৩৮), ২৬। বংশাল থেকে শাওন (২২), ২৭। উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে অজ্ঞাত (৫০) পুলিশ সদস্য, ২৮। মিরপুর থেকে পুলিশ সদস্য রুবেল (২২), ২৯। পোস্তগোলা থেকে মনির (৪৫) ও ৩০। হাতিরঝিল থেকে বাপ্পি আহমেদ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ১২৮ জনসহ আহত হন। এরমধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়েছে এবং জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ৩০ জনকে মৃত ঘোষণা করেছেন। এর মধ্যে পুলিশ র্যাব বিজিবি সদস্যরা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




