সীমান্তে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয়রা


প্রকাশিত: ০৮:৩৪ ৮ আগস্ট ২০২৬
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত থেকে ৭৮ বছর বয়সী এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশের সীমান্ত এলাকায় আটক করে স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ সীমান্তসংলগ্ন বাংলাদেশের একটি আখখেতে প্রবেশ করলে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রাখা হয়।
আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।
গরু খুঁজতে গিয়ে বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ক্যাম্পের আওতাধীন বিরাজোত সীমান্ত এলাকায় গত বুধবার সকালে হারানো গরু খুঁজতে যান তমিজ উদ্দিন। একপর্যায়ে তিনি সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চাউলহাটি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
স্থানীয়রা জানান, তমিজ উদ্দিন একজন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি চলে যাওয়ার পর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের দাবি।
তমিজ উদ্দিনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কিছুই করেননি। গরু খুঁজতে গিয়েছিলেন। আমার বাবা বয়স্ক লোক, কানে কম শোনেন এবং ঠিকমতো চলতেও পারেন না। কীভাবে কী হয়েছে, কিছুই জানি না। আমরা আমার বাবাকে ফিরে পেতে চাই।’
তিনি আরও বলেন, ‘যদি আমার বাবাকে ফেরত না দেওয়া হয়, তাহলে ভারতীয় ওই নাগরিককেও যেন ফেরত দেওয়া না হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা ওই লোককে দিয়ে দেব।’
পতাকা বৈঠক অনুষ্ঠিত
এ ঘটনায় শনিবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় বিজিবির পক্ষ থেকে এর প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে বিএসএফ জানায়, তাদের নাগরিককে ফেরত দেওয়া হলে সংশ্লিষ্ট ডকুমেন্টস দেখানো হবে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘সীমান্তের বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আমাদের জানায়নি। তবে এক ভারতীয় নাগরিককে নিয়ে এলে বিএসএফ বিষয়টি আমাদের জানায়।’
ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




