১৬৪৩০ নম্বরে কল করে পাওয়া যাবে আইনি সহায়তা


প্রকাশিত: ০৩:২৮ ১০ আগস্ট ২০২৪
মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার জন্য জরুরি হেল্প লাইন সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷ মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে ১৬৪৩০ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।
শনিবার (১১ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মতবিনিময় সভা করেন৷ সভাশেষে এক বিজ্ঞপ্তিতে এসব এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে৷
আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।
গণআন্দোলন দমনের মামলা প্রত্যাহার হচ্ছে তিন কর্মদিবসের মধ্যেই
মিথ্যা মামলায় আটক শিশু-কিশোররা ছাড়া পাচ্ছে ৩ কর্মদিবসের মধ্যে
ছাত্র-জনতাকে সুপ্রিম কোর্টে শান্তভাবে অবস্থানের অনুরোধ
এদিকে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে জানিয়েছেন আইন মন্ত্রণালয়৷
এছাড়া জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়৷
এদিকে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকার বেশি
- ‘আমি মোদিকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু’: ডোনাল্ড ট্রাম্প
- রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, বিশেষ আদালতের ছুটি বাতিল
- কিশোরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
- নেইমার নয়, বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন অন্য কেউ!
- হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, সারজিস বিস্ফোরক মন্তব্য রাশেদের
- সন্দেহ হলেই আটক! পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ নির্দেশে শুরু বিতর্ক
- কুমিল্লায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড
- বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪, আহত ৮২
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- ঘুমের অভাবে অবসাদগ্রস্ত লাগে? জানুন দেহে কিসের ঘাটতি





