কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : সড়ক উপদেষ্টা


প্রকাশিত: ০৩:৫৬ ১৮ আগস্ট ২০২৪
সড়ক বিভাগের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তথ্য দিতে বলেছেন নতুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়টি দীর্ঘদিনের একটি সমস্যা। সরকার পরিবর্তনের পর আরেকটি পক্ষ এখন চাঁদা নিচ্ছে। লোক পরিবর্তন হয়েছে শুধু কিন্তু চাঁদাবাজি অব্যাহত রয়েছে; সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন। কারণ চাঁদাবাজিতে আইনশৃঙ্খলা জড়িত প্রশ্ন। এটা তাকে জিজ্ঞেস করলেই ভালো হবে।’
পুলিশ ছাড়াও চাঁদা আছে, সংশ্লিষ্ট যারা ব্যবস্থাপনা করেন- সাংবাদিকরা এ তথ্য জানালে উপদেষ্টা বলেন, সড়ক পরিবহন তো একটি রেগুলেটরি মন্ত্রণালয়। একটা বাস চলে, বাসের লাইসেন্স দেন কিংবা চালকের লাইসেন্স দেন। কিন্তু কর্মচারীরা যে চাঁদা নেয় বা ইয়ে করে, এটাতো একটা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়। কারণ ওদের তো নেওয়ার কথা নয়।’
‘কিন্তু আপনারা যদি মনে করেন এটাতে সড়ক বিভাগের সম্পৃক্ততা আছে কিংবা এ বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত, আমাদের বলবেন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকার বেশি
- ‘আমি মোদিকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু’: ডোনাল্ড ট্রাম্প
- রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, বিশেষ আদালতের ছুটি বাতিল
- কিশোরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
- নেইমার নয়, বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন অন্য কেউ!
- হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, সারজিস বিস্ফোরক মন্তব্য রাশেদের
- সন্দেহ হলেই আটক! পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ নির্দেশে শুরু বিতর্ক
- কুমিল্লায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড
- বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪, আহত ৮২
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- ঘুমের অভাবে অবসাদগ্রস্ত লাগে? জানুন দেহে কিসের ঘাটতি





