শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে

শেখ হাসিনাকে ছাত্র হত্যাকারী উল্লেখ করে তাকে ভারত থেকে বের করে দিতে মোদি সরকারকে আহবান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলছেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গণ সমাবেশে এ আহবান জানান বিএনপি নেতারা।
সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাঁথিয়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেন, সামনে বিএনপির কঠিন যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলন দমন করার অনেক চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পাপ করেছিল বলেই তাদের পালাতে হয়েছে।
আওয়ামী লীগকে ভোট চোর উল্লেখ করে হাবিব বলেন, তারা কখনও নির্বাচনে আসতে পারবে না। বাংলাদেশের ছাত্র সমাজ আওয়ামী লীগ কে আর কখনও রাজনীতিতে আসতে দেবে না। আগামীদিনে বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।
হাবিবুর রহমান হাবিব বলেন, ছাত্র আন্দোলনে প্রথম থেকেই বিএনপি সমর্থন দিয়ে আসছে। এই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপির। প্রায় ২শ নেতাকর্মী মারা গেছে। আগামীদিনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান দেশে ফিরবেন। আওয়ামী লীগ আর দেশে আসতে পারবে না, শেখ হাসিনা আর কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না।
সাঁথিয়া পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বাগা, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহ্ উদ্দিন খান পিপিএম, ঢাকা বদরুনেচ্ছা কলেজের ভিপি খায়রুন নাহার মিরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মোর্শেদ জ্যোতি, আশরাফ আলী, নাজমুল বারী নাহিদ, সিরাজুল ইসলাম, মাহবুব হাসান টিটো, সাইফুল ইসলাম, আশিক ইকবাল রাসেলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





