'গণহত্যার দায়ে হুকুমের আসামী হিসেবে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার হতে হবে'

পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবু তালেব মন্ডল বলেছেন, 'হাসিনা ২০০৬ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মানুষকে হত্যা, গুম ও আয়নাঘর তৈরী করেছেন। তিনি বলেছিলেন হাসিনা পালায় না। অথচ লজ্জাজনকভাবে তিনি সব নেতাকর্মী ফেলে পালিয়ে গেছেন। সকল হত্যার হুকুমের আসামী হিসেবে হাসিনার বিচার বাংলাদেশে হতে হবে। এ সকল অপকর্মের সব দায়দতায়িত্ব হাসিনার। হাসিনাকেই এর জবাব দিতে হবে। আইনের আওতায় এনে ওই আন্তর্জাতিক আদালতে তার বিচার হতে হবে।'
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে পাবনার সাঁথিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার দেবীপুর তেবাড়ীয়া কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী ভুলবাড়িয়া ইউনিয়ন শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে ও নারকীয় হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সামাবেশ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাবনা জেলা জামায়াতের আমীর আবু তালেব মন্ডল তার বক্তব্যে আরো বলেন, ‘আন্তর্জতাতিক অপরাধ ট্রাব্যুনাল গঠন করে আমাদের অনেক ভাইকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন। এত নির্যাতন করার পরও তিনি জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূণ্য করতে পারেননি। শেষ পর্যন্ত নিষিদ্ধ করে ভেবেছিলেন জামায়াতে ইসলামী খতম হয়ে গেছে। কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। এখন অনেক বেশি জনশক্তি বৃদ্ধি পেয়েছে। জামায়াতে ইসলামী একটি আদর্শের উপর প্রতিষ্ঠিত। জামায়াতে ইসলামীকে খতম করা যাবে না ‘
তালেব মন্ডল বলেন. ‘যারা পহেলা আগষ্টে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। চারদিন পরই এদেশের জনগণের কাছ থেকে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। তারা ধোঁয়া তোলে জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী মৌলবাদী দল। সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করার চেষ্টা করেছে। এবারও দূর্গাপূজায় মন্দির ভাঙা হবে বলে ধোঁয়া তুলেছিল। অথচ যত হিন্দুদের মন্দির ভাঙা, জমি দখল, চাঁদাবাজী সব আওয়ামীলীগ করেছে। জামায়াতে ইসলামীর একটি কর্মীও কারো বাড়ি ভাঙতে যায়নি। কারো বাড়িতে আগুন দেয়নি, মন্দির ভাঙতে যায়নি। জামায়াতে ইসলামী সন্ত্রসাী দল নয়, সন্ত্রাসী দল হলো আওয়ামীলীগ।’
ভূলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আনিসুর রহমান, ছাত্রশিবির আতাইকুলা থানা শাখার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, সাবেক সভাপতি আলমগীর হোসাইন, সাবেক সভাপতি হায়দার আলী প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





