শৃঙ্খলা ভঙ্গে পঞ্চগড়ে ছাত্রদল নেতাকে বহিষ্কার


প্রকাশিত: ০৩:৫৪ ১৩ সেপ্টেম্বর ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি লাবু ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সময় সংবাদকে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দপ্তর সম্পাদক আনারুল ইসলাম আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ–পদবি উল্লেখ করে লাবু ইসলামকে কলেজ শাখা ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সভাপতি তারেকুজামান তারেক এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাকে সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোকনুজ্জামান জাপান বলেন, “লাবু ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সব দিক বিবেচনা করে এবং দলীয় শৃঙ্খলা ঠিক রাখতে তাকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে দলের যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ছাত্রদল সূত্রে জানা যায়, এই সিদ্ধান্তের মাধ্যমে সংগঠন শৃঙ্খলা মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করছে এবং সকল নেতাকর্মীকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার




