ঐক্য আর নতুন নেতৃত্বের প্রত্যয়ে নড়াইলে এনসিপি’র প্রাণবন্ত সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:০৮ ১ নভেম্বর ২০২৫
নড়াইল সদর পৌরসভার ধোপাখোলা পালকি কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম শাব্বির আহমেদ, প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা সুলতানা রিমি, যুগ্ম সদস্য সচিব, জাতীয় যুব শক্তি, কেন্দ্রীয় কমিটি, এনসিপি।
সভায় মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য এবং জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এনসিপি’র নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান আলোচক মাহমুদা সুলতানা রিমি তার বক্তব্যে জুলাই আন্দোলনের সময়কার বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে অগণিত প্রাণের আত্মত্যাগে প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “নতুন দল হিসেবে এনসিপি’র মধ্যে স্বৈরাচারের দোসর বা অযোগ্য ব্যক্তিরা প্রবেশের চেষ্টা করতে পারে। তবে ভবিষ্যতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের সময় এই ধরনের ভুল আর হবে না।”
সভাপতি লে. ক. এম শাব্বির আহমেদ (অবঃ) তার সমাপনী বক্তব্যে বলেন, “নড়াইল জেলা এনসিপি কার্যালয়ের জন্য নিজস্ব অফিস ভবন নির্মাণ এবং একটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে।”
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সাংগঠনিক পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



