জোটবদ্ধ ৮ দল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন ৬ নভেম্বর


প্রকাশিত: ০৫:২০ ৩ নভেম্বর ২০২৫
জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে জামায়াতে ইসলামিসহ ৮টি রাজনৈতিক দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বাংলাদেশে খেলাফত মজলিসের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দলগুলোর শীর্ষ নেতারা।
বৈঠকে ৫ দফা দাবিসহ অগ্রাধিকার প্রাপ্ত অন্যান্য দাবি চূড়ান্ত করে আগামী ৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে গণমিছিলসহ স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে দলগুলো জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবিলম্বে জারি করতে হবে, সংশোধিত ও উপদেষ্টা পরিষদে অনুমোদিত আরপিওতে আর কোনো পরিবর্তন করা যাবে না। এছাড়াও পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী দোসরদের বিচার দাবি করা হয়।
ব্রিফিংয়ে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।
জয়েন্ট ব্রিফিংয়ে নেতারা বলেন, “প্রত্যেক দলের মূল লক্ষ্য হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচন যথাযথভাবে পরিচালনা নিশ্চিত করা।” সভায় উপস্থিত দলগুলো একমত হয়েছেন, তারা আগামী আন্দোলন কার্যক্রম যৌথভাবে চালিয়ে যাবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




