সীতাকুণ্ডে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৫৪ ৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একাদশ শ্রেণীর (২০২৫-২০২৬ সেশন) শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর ০১:৩০ মিনিটে ফটো সেশনের মাধ্যমে শেষ হয়।
প্রোগ্রামের বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, “মহান আল্লাহ আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, তাই আমাদের উচিত আল্লাহ ও রাসূলের আদর্শে নিজেকে গড়ে তোলা। কিন্তু কখনও কখনও বিভিন্ন প্রলোভন ও অপসংস্কৃতি আমাদেরকে বিপদে ফেলে। বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনের সঠিক পথে পরিচালনার আহ্বান জানায়, সেটি হল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) সম্মানিত জিএস সাঈদ বিন হাবিব, চাকসু আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, বাংলাদেশ জামায়াত ইসলামী সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি আবু তাহের ও সহ-সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন, নেতৃত্ব ও পড়াশোনার গুরুত্বসহ নৈতিক মূল্যবোধের ওপর বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ছাত্ররা এই প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেরা আত্মনির্ভর ও সামাজিকভাবে সচেতন হতে উদ্বুদ্ধ হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- মুক্তিযোদ্ধা থেকে স্পিকার: হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য জীবন
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি




