তারেক রহমানের প্রত্যাবর্তন: সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস


প্রকাশিত: ০২:৩৭ ২১ ডিসেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরছেন। এ উপলক্ষে ঢাকায় বড় ধরনের জনসমাগম ও যানজটের আশঙ্কা থাকায় রোববার (২১ ডিসেম্বর) এক বার্তায় এ নির্দেশনা দেয় মার্কিন দূতাবাস।
বার্তায় বলা হয়, গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে বড় ধরনের সমাবেশের পরিকল্পনা করেছে।
এ কারণে ওই সময় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দূতাবাস। যারা ওই দিন ঢাকা শহর বা আশপাশে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের অতিরিক্ত সময় হাতে রেখে যাত্রা করার এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশ চেকপয়েন্টে এসব কাগজপত্র প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




