ছেলের দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করলেন খালেদা জিয়া


প্রকাশিত: ০৯:৫২ ২৪ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এ সুখবর পান।
পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তাকে অবহিত করেন। এ খবরে তিনি মানসিকভাবে স্বস্তি অনুভব করেন।
মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার জানান, সন্তানের দেশে ফেরার সংবাদে তার মধ্যে মানসিক প্রশান্তি লক্ষ্য করা গেছে এবং তিনি আগের তুলনায় ভালো বোধ করছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি গত এক মাস ধরে লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। শরীরে গুরুতর সংক্রমণ থাকায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনায় অংশ নেবেন। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মাকে দেখার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- অরিজিৎের পথেই কি শ্রেয়া? প্লেব্যাক ছাড়ার ইঙ্গিতে চমকে গেল ভক্তরা
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- কয়েক সেকেন্ডের জন্য প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা
- কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা




