তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাস: তেতুলিয়ায় বিএনপির আনন্দ মিছিল


প্রকাশিত: ১১:২২ ২৫ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পঞ্চগড়ের তেতুলিয়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তেতুলিয়া উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। এতে তেতুলিয়া উপজেলা বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলের অগ্রভাগে ও সারিবদ্ধভাবে অংশগ্রহণকারীদের হাতে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
মিছিলটি তেতুলিয়ার প্রধান সড়ক ও জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষ মিছিলে যোগ দিলে তা রূপ নেয় জনস্রোতে। দীর্ঘ সতের বছর ধরে জেল-জুলুম ও নিপীড়নের কষ্ট ভুলে নেতাকর্মীরা স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠেন। চারদিকে শোনা যায় দলীয় স্লোগান, যা পুরো তেতুলিয়াকে পরিণত করে এক উৎসবের নগরীতে।
আনন্দ মিছিল শেষে বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল ও আবু সাইদ মিয়া। এছাড়াও বক্তব্য দেন তেতুলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু, যুবদল নেতা খন্দকার আবুনোমান এনাম ও দেওলোয়ার হোসেন, ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক সবুজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মাইলফলক। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে নেতাকর্মীরা আনন্দ ও প্রত্যাশা নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





