তারেক রহমানের আগমনে ‘ফ্যাসিস্ট ঘনিষ্ঠ’ তারকা জ্যোতিকা জ্যোতির পল্টিবাজি


প্রকাশিত: ০৯:৫৫ ২৭ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তাঁর দেশে ফেরা ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রত্যাশার প্রকাশ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাঁর প্রত্যাবর্তন নিয়ে মন্তব্য করছেন। এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন তারকাও এবার অবস্থান বদলে নতুন সুরে কথা বলতে শুরু করেছেন—যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগের আসামি এবং ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি একটি ফেসবুক পোস্টে লেখেন, “স্বদেশে স্বাগতম তারেক রহমান! ১৮ বছর সুদীর্ঘ সময়—এখন বাংলাদেশ আর তলা-বিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনার উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশে আপনাকে স্বাগতম। আপনাকে দেখেও মানুষ ভাবছে বদলে যাওয়া তারেক রহমান। আশা করি আপনিও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের স্বস্তি ও শান্তির জন্য কাজ করবেন।”
পোস্টের শেষাংশে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, “সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকের দিনটি প্রকৃত অর্থেই বাংলাদেশের জন্য বড় হয়ে উঠুক।”
জ্যোতিকা জ্যোতির এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাঁর অতীত রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড স্মরণ করিয়ে দিয়ে এই মন্তব্যকে ‘পল্টিবাজি’ বলে আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিট সড়কে দলীয় আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে পুরো এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বিপুল জনসমাগম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




