শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান


প্রকাশিত: ০৬:৪০ ৪ নভেম্বর ২০২৬
বলিউড বাদশা শাহরুখ খানের বিশেষ অনুরোধেই ‘কিং’ সিনেমার গান ‘তু মিল জায়ে’-তে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত গানটি নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির গানটিতে এড শিরানের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। গানটির সংগীত পরিচালনা করেছেন সচিন-জিগর জুটি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে গানটির নেপথ্যের গল্প জানিয়েছেন এড শিরান। ভিডিওতে তাঁকে রেকর্ডিং স্টুডিওতে গানটির হিন্দি অংশ গাইতে দেখা যায়। পাশাপাশি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কিছু দৃশ্যও রয়েছে।
শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে এড শিরান জানান, তাঁদের প্রথম দেখাতেই শাহরুখ তাঁর পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরির অনুরোধ করেছিলেন। সেটিই বলিউডে তাঁর প্রথম গান হবে বলেও জানিয়েছিলেন অভিনেতা।
এড শিরান লেখেন, শাহরুখের সঙ্গে পরিচয়ের পর থেকে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে। তিনি শাহরুখকে অনেক ভালোবাসেন বলেও উল্লেখ করেন।
গত বছর ভারত সফরে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন এড শিরান। ওই সময় অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানের ভিডিওতে শাহরুখকে যুক্ত করার পরিকল্পনাও ছিল। সেই সফরেই সংগীত পরিচালক সচিন-জিগরের সঙ্গে পরিচয় হয় তাঁর।
এড শিরান জানান, শাহরুখের বাড়িতে কাটানো সেই বিশেষ দিনেই ‘কিং’ সিনেমার ‘তু মিল জায়ে’ গানে তাঁর অংশটি লেখা ও রেকর্ড করার কাজ শুরু হয়।
অরিজিৎ সিংয়ের সঙ্গে আবারও কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। তাঁর ভাষায়, নিজের প্রিয় মানুষদের একসঙ্গে একটি গানে পেয়ে তিনি আনন্দিত।
গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশিত হয় ‘তু মিল জায়ে’। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় বিভিন্ন মাধ্যমে গানটি প্রায় ছয় কোটি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু ইউটিউবেই প্রথম দিনে গানটির দর্শনসংখ্যা ৩ কোটি ৬৩ লাখ ছাড়িয়েছে এবং পছন্দের সংখ্যা ছিল ৪ লাখ ৩০ হাজারের বেশি।
এ সাফল্যের মধ্য দিয়ে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার ‘জিন্দা বান্দা’ গানের প্রথম ২৪ ঘণ্টার দর্শনসংখ্যার রেকর্ডও ছাড়িয়ে গেছে ‘তু মিল জায়ে’।
এদিকে শাহরুখের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি ও রাঘব জুয়াল। বিশেষ চরিত্রে দেখা যাওয়ার কথা রানি মুখার্জি, কারিনা কাপুর খান ও দীপিকা পাড়ুকোনকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




