হামলার হুমকি পাত্তা দিচ্ছে না বিসিসিআই, কানপুরেই হবে বাংলাদেশের টেস্ট


প্রকাশিত: ০৭:২৮ ১২ সেপ্টেম্বর ২০২৪
চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। দুই প্রতিবেশি দেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। শুধু তাই নয় পরে পর টেস্ট সিরিজেও হামলার হুমকি দেয় দলটি।
এরপরই গুঞ্জন উঠে পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেন্যু। তবে এই হুমকিকে পাত্তা দিচ্ছে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার হুমকি সত্ত্বেও ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। দু’দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না। কানপুরেই খেলা হবে। তবু আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আর একটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে।’
এর আগে হামলার হুমকি দিয়ে হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে... মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।’
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




