বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হলো সাকিবকে


প্রকাশিত: ০৩:০৮ ৩ ডিসেম্বর ২০২৪
ইংলিশ কাউন্টিতে চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের একটি ম্যাচ খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচটির দায়িত্বে থাকা দুই আম্পায়ার তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সেই সন্দেহ দূর করতে এবার নিজেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে তাকে কোনও পর্যায়েই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়নি । এবার এমনই এক সন্দেহের কারণে সোমবার ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে সাকিবকে দিতে হলো বোলিং অ্যাকশনের পরীক্ষা। বিশেষজ্ঞদের সামনে সেখানে মোট চার ওভার বল করতে হয় সাকিবের। যদিও নিজের বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী তিনি। প্রথমবারের মত এই অলরাউন্ডের বিরুদ্ধে এমন প্রশ্ন ওঠে গত সেপ্টেম্বরে, কাউন্টির চ্যাম্পিয়নশিপ ডিভিশনের এক ম্যাচে। সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে দুই ইনিংস মিলি ৬৩ ওভার বল করে শিকার করেন ৯ উইকেট। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ। ম্যাচটির প্রায় দুইমাস পর গত মাসের শুরুতে জানা যায় ম্যাচের দুই আম্পায়ার সাকিবের সেই সময়ের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আর সেজন্যে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সাকিব আল হাসানকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




