জোড়া গোলেও দলকে জেতাতে পারলেন না রোনালদিনহো


প্রকাশিত: ০৯:১৮ ২৭ মে ২০২৪
বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে। এবার বন্যা দুর্গতের সাহায্যার্থে এগিয়ে এসেছেন দেশটির কিংবদন্তি ফুটবলাররা। বন্যা কবলিত মানুষদের জন্য অর্থ জোগাতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন তারা।
গতকাল রোববার (২৬ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ৫-৫ গোলে ড্র হয় এ ম্যাচটি। এ ম্যাচে আলো ছড়িয়েছেন রোনালদিনহো। জোড়া গোলের পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনিও যে অঞ্চল থেকে উঠে এসেছে, সেই রিও গ্রান্ডে দো সল স্টেটও এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বন্যার কারণে মারা গেছেন ১৬০ জনের বেশি মানুষ। পাশাপাশি এই বন্যায় প্লাবিত হয়েছে শহরের প্রায় ৯০ শতাংশ এলাকা। এমন পরিস্থিতিতে দুর্গত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছেন রোনালদিনিওসহ ব্রাজিলিয়ান ফুটবলের তারকারা। যাদের মধ্যে আছেন কিংবদন্তি কাফু ও বর্তমান দলের কোচ দরিভাল জুনিয়রও।
রোনালদিনহো বলেছেন, ‘আমার প্রতিবেশীদের সাহায্য করতে এই মানুষগুলোকে এগিয়ে আসতে দেখাটা দারুণ ব্যাপার। অপরিমেয় এই দুর্দশার মধ্যে আমরা ব্রাজিলের মানুষকে আবারও ঐক্যবদ্ধ হতে দেখছি।’
এদিন ৪৪ বছর বয়সী রোনালদিনহো নিজের দলের চতুর্থ এবং পঞ্চম গোলটি করেন। এ ম্যাচে আলো ছড়িয়েছেন কাফুও। ম্যাচে ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান অধিনায়ক। এই ম্যাচে নারী ফুটবলারদেরও খেলতে দেখা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




