লিজেন্ডস লিগে আর খেলবে না পাকিস্তান, জানালো পিসিবি


প্রকাশিত: ০৫:৩৫ ৩ আগস্ট ২০২৫
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) আসরে রানার্সআপ হওয়ার পর ভবিষ্যতে এই টুর্নামেন্টে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা ও টুর্নামেন্টে বারবার বৈরি আচরণের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।
চলতি আসরে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জন করে ভারত লিজেন্ডস। পরবর্তীতে সেমিফাইনালেও মুখোমুখি হতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ফলে কোনো খেলাই না খেলেই পাকিস্তান পেয়ে যায় ফাইনালের টিকিট, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটীয় সৌহার্দ্য ও খেলাধুলার চেতনার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে বলে মনে করছে পিসিবি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, আয়োজকদের বেশ কিছু সিদ্ধান্ত তাদের অংশগ্রহণের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। বোর্ডের ভাষায়, “ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কোনো ক্রিকেটীয় কারণে হয়নি, বরং এটি একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী এজেন্ডাকে খুশি করার জন্য নেওয়া হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে রাজনীতি ও অসহিষ্ণুতা স্থান পায়। এতে ‘ভদ্রলোকের খেলা’ হিসেবে ক্রিকেটের মর্যাদাই ক্ষুণ্ন হয়।”
পিসিবির এমন অবস্থান ক্রিকেটবিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে পাকিস্তানের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অন্যদিকে আয়োজকরা এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেননি বলেও অভিযোগ উঠছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



