বেতন কমলো বাবর-রিজওয়ানের


প্রকাশিত: ০৪:৩৩ ১৯ আগস্ট ২০২৫
পাকিস্তান ক্রিকেটের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে এশিয়া কাপের দলে জায়গা না হওয়ার হতাশার রেশ কাটতে না কাটতেই এলো আরও এক দুঃসংবাদ। এবার কেন্দ্রীয় চুক্তিতেও তাদের অবনমন হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫–২৬ মৌসুমের জন্য ৩০ জন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের চুক্তিতে সবচেয়ে বড় পরিবর্তন হলো—‘এ’ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড় রাখা হয়নি। সর্বশেষ চুক্তিতে কেবল বাবর ও রিজওয়ানই শীর্ষ ক্যাটাগরিতে ছিলেন। এবার তাদের নাম নেমে এসেছে ‘বি’ ক্যাটাগরিতে, ফলে বেতন ও অন্যান্য সুবিধাও কমে যাবে।
গতবার কেন্দ্রীয় চুক্তিতে ২৭ জন ক্রিকেটার ছিলেন, এবার সেই সংখ্যা বেড়ে ৩০। নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ১২ জন উদীয়মান খেলোয়াড়। তারা হলেন—আহমেদ ডানিয়েল, ফাহিম আশরফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তলাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মাকিম। এছাড়া পাঁচ ক্রিকেটার ‘সি’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন; তারা হলেন আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান। ৯ জন ক্রিকেটার আগের ক্যাটাগরিতেই অবস্থান বজায় রেখেছেন।
অন্যদিকে চলতি বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৮ জন ক্রিকেটার। তারা হলেন—আমের জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান, যারা গত মৌসুমে ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন।
সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেটের দুই বড় তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি অবনমন দেশটির ক্রিকেট অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



