অসুস্থ মাহমুদউল্লাহর জন্য দোয়া চাইলেন স্ত্রী জান্নাতুল


প্রকাশিত: ০৫:২৬ ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাউসার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি প্রকাশ করেন জান্নাতুল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।
বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, “মাহমুদউল্লাহ তিন-চার দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে।”
৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাঠে তার অভিজ্ঞতা ও ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত গ্রহণ তাকে সব সময় দলের ভরসার জায়গায় রেখেছে। ভক্ত-সমর্থকেরা তার দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার প্রার্থনা করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




