ভারতকে গুঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান


প্রকাশিত: ০২:৪৭ ২১ ডিসেম্বর ২০২৫
সামির মিনহাসের রেকর্ডগড়া ব্যাটিং তাণ্ডবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে তারা।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করে। এটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ফাইনালে সর্বোচ্চ ৩১৪ রানের রেকর্ড ছিল ভারতের।
ইনিংসের শুরুতে মাত্র ৩১ রানে প্রথম উইকেট হারালেও উসমান খানের সঙ্গে জুটি গড়ে দলকে সামলে নেন ওপেনার সামির মিনহাস। এরপর আহমেদ হোসেনের সঙ্গে ১৩৭ রানের বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। আহমেদ হোসেন ৫৬ রান করে আউট হলেও থামেননি মিনহাস।
১৩ বছর বয়সী এই ওপেনার ১১৩ বলে ১৭টি চার ও ৯টি ছক্কায় খেলেন দানবীয় ১৭২ রানের ইনিংস। এর আগে মাত্র ৭১ বলেই ১২ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ সায়েমের কার্যকর ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৪৭ রান। ভারতের পক্ষে দিপেশ দেবেন্দ্রন ৩টি এবং হেনিল প্যাটেল ২টি উইকেট নেন।
জয়ের জন্য ৩৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি পেসার আলি রেজার গতির সামনে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং লাইনআপ। ইনিংসের তৃতীয় ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন বোলার দিপেশ দেবেন্দ্র। পাকিস্তানের পক্ষে আলি রেজা ৪২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ সায়েম, সুবহান ও হুজায়ফা দুটি করে উইকেট নেন।
এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আরেকটি স্মরণীয় শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ




