শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস


প্রকাশিত: ০১:২৮ ২৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১৮ বলে তাণ্ডবী অর্ধশতক হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের ১৫ বছর বয়সী উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। তাঁর এমন তাণ্ডবী ও বিধ্বংসী ইনিংসে ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে ভারত।
হারারেতে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুতে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রান সংগ্রাহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত। নিজের ক্যারিয়ারের মাত্র চতুর্থ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নেমেই পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই বিস্ময়কিশোর।
এ একক ইনিংসেই ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও শহীদ আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে দেন বৈভব। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে প্রথম অর্ধশতক হাঁকানোর ঐতিহাসিক মাইলফলক এখন তাঁর দখলে। শচীন ১৯৮৯ সালে ১৬ বছর ২১৩ দিনে এবং আফ্রিদি ১৯৯৬ সালে ১৬ বছর ২১৪ দিনে প্রথম ফিফটি করেছিলেন, যা টপকে বৈভব মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সে এই বিশ্বরেকর্ড নিজের নামে করে নেন।
এছাড়া পূর্ণ সদস্য ও সহযোগী দেশ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো সংস্করণে ৫০ বা তার বেশি রান করা ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবেও শীর্ষে উঠেছেন সূর্যবংশী। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার, যিনি ১৫ বছর ৩৪০ দিন বয়সে ওয়ানডেতে অর্ধশতক করেছিলেন। বৈভবের এই ঐতিহাসিক পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




