একাধিক চমক দিয়ে বাংলাদেশ টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:২২ ৭ আগস্ট ২০২৪
একাধিক চমক দিয়ে বাংলাদেশ টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই যাত্রা শুরু হবে জেসন গিলেস্পির। সেই দলে একাধিক চমকই রেখেছেন পাকিস্তান ক্রিকেটের টেস্ট কোচ। পেসার শাহিন আফ্রিদিকে নিজের প্রথম সিরিজেই সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন জেসন গিলেস্পি। সহ-অধিনায়ক আফ্রিদির বদলে বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের ডেপুটির ভূমিকায় থাকবেন সৌদ শাকিল।
শাহিন আফ্রিদি দায়িত্ব নেই ক্লান্তির কথা বিবেচনায়। আগস্ট থেকে শুরু করে আগামী বছরের এপ্রিলের মাঝে ৯ টেস্ট, ১৪ টি-টোয়েন্টি এবং কমপক্ষে ১৭ ওয়ানডে খেলবে পাকিস্তান। এছাড়া আছে দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় তাই সহ-অধিনায়কের দায়িত্ব থেকে বিশ্রামে আছেন আফ্রিদি। যদিও স্কোয়াডে ঠিকই থাকছে তার নাম।
১৭ জনের এই স্কোয়াডে নেই নিয়মিত ওপেনার ইমাম-উল হক। তাকে পুরোপুরি উপেক্ষিত রাখা হয়েছে। হাসান আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে বাদ রাখা হয়েছে ইনজুরির কারণে। ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, নোমান আলী এবং সাজিদ খানের মতো পরিচিত মুখেরা নেই গিলেস্পির প্রথম টেস্ট স্কোয়াডে।
পেস বোলিংয়ে হাসান আলী কিংবা আফ্রিদিদের মতো তারকার বদলে অজি কোচের পছন্দ নাসিম শাহ এবং মোহাম্মদ আলী। দুজনেই লম্বা সময় পর ফিরছেন টেস্ট ক্রিকেটে। মোহাম্মদ হুরাইরা এবং কামরান গুলাম আসছেন ব্যাটার হিসেবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের ১৩ জন আছেন এই সিরিজে। নতুন করে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হুরায়রা, গুলাম, মোহাম্মদ আলী এবং নাসিম শাহ।
পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল (ফিট থাকা সাপেক্ষে), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সারফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহিন শাহ আফ্রিদি।
দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ আগস্ট থেকে। ম্যাচ হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। পরের টেস্ট ৩০ আগস্ট। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫ম স্থানে থাকা পাকিস্তান এই ম্যাচ দিয়েই নতুন এক যুগে প্রবেশ করবে। এই সিরিজ জিতে নিজেদের স্থান আরও সংহত করতে চায় দলটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




