ইবিতে র্যাগিং; ভুক্তভোগীর মামলায় কোর্টে চালান পাঁচ শিক্ষার্থী


প্রকাশিত: ০৭:৫৫ ১৯ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লালন শাহ হলে র্যাগিংয়ের ঘটনায় অভিযুক্তদের বিরূদ্ধে মামলা দায়ের করেছে করা হয়েছে। ভুক্তভোগী হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মো. তারেক। মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত ৯ জনের বিরুদ্ধে ইবি থানায় এই মামলা দায়ের করেন তিনি।
থানা সূত্রে জানা যায়, দণ্ডবিধির ৩২৩, ৫০৬ নং ধারা অনুযায়ী মামলা করা হয়েছে । অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ বর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ শেহান, শরিফুল ইসলাম লিমন, কান্ত বড়ুয়া, জিহাদ, শফিউল্লাহ, তরিকুল, মুকুল ও ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ বর্ষের সঞ্চয় বড়ুয়া। এদের মধ্যে থানা হেফাজতে থাকা সাব্বির, শেহান, লিমন, কান্ত ও সঞ্জয়কে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে চালান করা হয়েছে।
মামলা তদন্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, মোট ৯ জনের নামে মামলা হয়েছে। থানায় আটককৃত ৫ জনকে কোর্টে চালান করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন বলেন, 'র্যাগিংয়ের ঘটনার সময় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখানে যায়। পরে র্যাগিংয়ে জড়িতদের পুলিশের নিকট সোপর্দ করা হয়। এরপর আজকে ভুক্তভোগীদের মধ্য থেকে মো. তারেক নামে বাদী হয়ে মামলা দায়ের করে। ফলে আজকে (মঙ্গলবার) কুষ্টিয়া কোর্টে আসামিদের প্রেরণ করা হয়।'
উল্লেখ্য, সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন হলের ৩৩০ নং কক্ষে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এতে র্যাগিংয়ের নামে জুনিয়রদের পর্ণ তারকার নাম ও তারকা সাজিয়ে অভিনয়, অশ্লীল কবিতা পাঠ, সিগারেট-গাঁজা খাওয়ার অভিনয় ও কল দিয়ে বাজে ভাষা বলানো ও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে।
এই ঘটনায় মঙ্গলবার ৪সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন হল প্রভোস্ট ও তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. ফকরুল ইসলাম, হলের আবাসিক শিক্ষক রাসুল-ই-ইলাহী, সদস্য সচিব হলের সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান।
লালন শাহ প্রভোস্ট অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, 'আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আগামী রবিবারের মধ্যে আমরা সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবো।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, যেহেতু হলের বিষয়। হল বডি তদন্তের পর আমাদের প্রতিবেদন ও সুপারিশ পেশ করবে। তারপর আমরা যেখানে যা করার করবো। আমরা সংশ্লিষ্ট অনেকের সাথেই বসেছি। এই ব্যাপারটা আমরা সিরিয়াসলি নিচ্ছি। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা