মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়দের উপর হামলার করলো যুবদল নেতা

কুড়িগ্রামের চিলমারীতে বৃদ্ধ নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা রেজাউল করিম ও তার অনুগত ইসমাইল গংয়ের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করে এলাকা বাসী। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে থানাহাট ইউনিয়নের মজিদের পাড় এলাকায় স্থানীয়দের উপর হামলা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম ও তার অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৫), সিদ্দিকুল ইসলাম (৪৪), দেলোয়ার হোসন (৫৩), ছকিনা বেগম (৬৫)। অপর পক্ষ ইদ্রিস আলী (৫০) ও ইয়ার আলী (৫০)। উভয়েই চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা যুবদল নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালায়।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম বলেন, অতর্কিত হামলার বিষয়টি মিথ্যা। বরং তারা ষড়যন্ত্রভাবে আমার বাড়িঘর ভাংচুর করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বলেন, বিষয়টি শুনেছি, সভাপতির সঙে কথা বলে জানানো হবে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর





