পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৭

পাবনায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকাশার চালকসহ আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল হোসেন (৩২) ও একই উপজেলার ইসলাম গাঁতি ভাটাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর আলী (৩৫)।
আহতরা হলেন, গাঁতি গ্রামের হামিদুল ইসলাম, রেজাউল করিম, সাহাপুর গ্রামের শরিফুল ইসলাম, ইসলাম গাঁতি গ্রামের ইসমাইল হোসেন, হারেছ আলী, রবিউল ইসলাম ও আব্দুল আজিজ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী দুর্ঘটনার হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে ব্যাটারীচালিত একটি অটোরিকজশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে পাবনার টেবুনিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে সাহাপুর নামক স্থানে পাবনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাওয়া সাব্বির পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় অটোরিকশার সকল যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পথে শিমুল ও সফর নামের দুইজন মারা যান। আহতদের মধ্যে চারজনকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। দূর্ঘটনা কবলিত অটোরিকশা পুলিশি হেফাজতে জব্দ করা হয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হতাহত পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা





