খোকসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

ফটো সংগৃহিত

প্রকাশিত: ০৩:৫৭ ১৩ অক্টোবর ২০২৪
খোকসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে উপজেলাব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর প্রাতিষ্ঠানিক পর্বে প্রাথমিক- মাধ্যমিক -মাদ্রাসা- কলেজ- মসজিদ ও মন্দীর মিলে সর্বমোট ২০৮ টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে "আমরা সবাই খোকসা বাসী'র" পক্ষে উদ্যোগক্তা খোকসার আলোকিত মুখ গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঝিনাইদহ জেলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেশমা খাতুন। খোকসা জানিপুর পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, শহিদুল ইসলাম ,শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, সোনালী ব্যাংকের ব্যাবস্হাপক প্রসাদ বিশ্বাস, বিলজানি দাখিল মাদ্রাসার সুপার জনাব আব্দুল আওয়াল,কুমারখালি জনতা ব্যাংকের ব্যবস্হাপক বদিউজ্জামান বাবুল,সাংবাদিক সোহাগ মাহমুদ,সাংবাদিক হুমায়ুন কবীর, লালন গবেষক এসএম রুশদী,শহীদ মারুফ ও মাহীনের পিতা।

খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে সৌন্দর্যবর্ধনে কামিনী, বকুল, নিম ও কাঁঠালের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন হয়। খোকসা উপজেলা স্কাউটের তত্বাবধায়ণে উপজেলাব্যাপী প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচীর পরিসমাপ্তি হয়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প





