রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পঃ প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন

বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। সম্প্রতি ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপে রিয়্যাক্টর প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রপাতির পরিচালন সক্ষমতা যাচাইয়ের জন্য হাইড্রোলিক টেস্ট সম্পাদন করা হবে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান রাশিয়ার রসাটম বুধবার (২৩ অক্টোবর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়্যাক্টর এসেম্বলির কাজের মধ্যে ছিল চুল্লীর অভ্যন্তরে বিভিন্ন যন্ত্রাংশ স্থাপন, জ্বালানী এসেম্বলি সিম্যুলেটর লোডিং, সুরক্ষামূলক পাইপ ইউনিট এবং আপার ইউনিট এবং স্মার্ট অটোমেটেড এন্ড মনিটরিং সিস্টেমস (SAMS) সেন্সর স্থাপন। এই কাজে অংশ নেন এতমস্ত্রয় এক্সপোর্ট, এটমটেখ এনার্গো এবং রসএনার্গো এটমের বিশেষজ্ঞবৃন্দ।

বাংলাদেশ প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত এতমস্ত্রয় এক্সপোর্ট ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেন, “ভবিষ্যৎ বিদ্যুৎ ইউনিটের দক্ষ পরিচালন নিশ্চিত করতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন করার মাধ্যমে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নিরবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য পরিচালনা আমাদের দায়িত্বের একটি অংশ। প্রতিটি ধাপে আমরা অতি সতর্কতার সঙ্গে প্রতিটি বিষয় মনিটর করছি। মনিটরিং এর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতির সাহায্য নেয়া হচ্ছে।’’
উল্লেখ্য, রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট।
প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যা সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পুরনে সক্ষম। রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- আমিনবাজারের বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা





