পদ্মায় ধরা পড়ল ২৫ কেজির পাঙ্গাস, দাম অর্ধলক্ষ টাকা!


প্রকাশিত: ০১:০৪ ২ আগস্ট ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে বিরল আকৃতির একটি বিশালাকৃতির পাঙ্গাস মাছ ধরা পড়েছে, যার ওজন ২৫ কেজি! এই মাছটির দাম উঠেছে প্রায় অর্ধলক্ষ টাকারও বেশি। শুক্রবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছটি নিলামে ৫৭ হাজার ৫০০ টাকাতে বিক্রি হয়।
জানা গেছে, স্থানীয় জেলে বাচ্চু হালদার বৃহস্পতিবার রাতে তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন। শুক্রবার ভোরে তাদের জালে উঠে আসে বিশালাকার পাঙ্গাসটি। পরে মাছটি স্থানীয় আড়তে তোলা হলে নিলামের আয়োজন করা হয়।
নিলামে অংশ নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তদার ও মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি প্রতি কেজি ২,৩০০ টাকা দরে কিনে নেন। মোট দাম পড়ে ৫৭ হাজার ৫০০ টাকা।
শাহজাহান শেখ বলেন, “নিলামে ২৫ কেজির একটি পাঙ্গাস মাছ কিনেছিলাম। পরে বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করে সামান্য লাভে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।”
এ প্রসঙ্গে রাজবাড়ী জেলার মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মায় বর্তমানে বড় আকৃতির পাঙ্গাস মাছ ধরা পড়ছে, যা স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়। তবে জেলেদের প্রতি আমাদের অনুরোধ, পাঙ্গাস ধরার জালে যেন শুশুক (ডলফিন) ও বাগাইড় মাছ না আটকে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “পদ্মার মাছ স্বাদে অতুলনীয়, তাই এর বাজারমূল্য সাধারণত বেশি হয়। এত বড় পাঙ্গাস পাওয়া সত্যিই এক বিরল ঘটনা।”
স্থানীয়দের মাঝে মাছটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে মাছটির ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করছেন। বিশালাকার এই পাঙ্গাস পদ্মার মাছের খ্যাতিকে আবারও স্মরণ করিয়ে দিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




