ফিংগার প্রিন্ট ছাড়াই এনআইডি পাচ্ছেন জসিম


প্রকাশিত: ০৫:৪৩ ২৪ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরের নগরকান্দার জসিম মাতুব্বর—জন্ম থেকেই দুই হাত নেই। তবু জীবনের কষ্টকে জয় করে পা দিয়ে লিখেই তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেছেন। বর্তমানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় পড়াশোনা থেকে শুরু করে সরকারি ও বেসরকারি নানা সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছিল তাকে।
অবশেষে শুরু হয়েছে জসিমের এনআইডি পাওয়ার প্রক্রিয়া। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উদ্যোগে জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তার চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে জসিম আমার কার্যালয়ে আসে। পরে আমি তাকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে নিয়ে যাই। সেখানে তার চোখের আইরিশের ছবি ও স্বাক্ষর নেওয়া হয়। এরপর সঙ্গে সঙ্গে প্রত্যয়নপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশনে কাগজপত্র পাঠানো হয়েছে। খুব দ্রুতই জসিম জাতীয় পরিচয়পত্র হাতে পাবে।”
দীর্ঘদিন ধরে এনআইডির জন্য নির্বাচন অফিসে ধরনা দিলেও কোনো কাজ হয়নি জসিমের। বারবার অনলাইনে আবেদন করেও কাঙ্ক্ষিত ফল পাননি তিনি। এতে হতাশ হয়ে পড়লেও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার। তার আগ্রহ ও পদক্ষেপেই এগিয়ে যায় জসিমের জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির প্রক্রিয়া।
আনন্দ প্রকাশ করে জসিম মাতুব্বর বলেন, “আমি আজ সত্যিই অনেক খুশি। জন্ম থেকে হাত না থাকার কারণে সবকিছুতেই কষ্ট করেছি, জাতীয় পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়তাম আরও বেশি। আজ ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, তার প্রতি আমি কৃতজ্ঞ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




