দশম গ্রেডের দাবিতে তেতুলিয়া হাসপাতালে মেডিকেল স্টাফদের ২ ঘণ্টার কর্মবিরতি


প্রকাশিত: ১০:৪৮ ৩০ নভেম্বর ২০২৫
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
কর্মবিরতি চলাকালে বক্তারা অভিযোগ করেন, করোনা থেকে ডেঙ্গু—বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ফ্রন্টলাইনে থেকে কাজ করলেও এখনো তারা ন্যায্য গ্রেড পাচ্ছেন না। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে বলে জানান তারা।
বক্তারা দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দাবি আদায় না হলে ৩ নভেম্বর অর্ধ-দিবস কর্মবিরতি এবং ৪ নভেম্বর পূর্ণদিবস কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তারা আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য রাখেন—
তেতুলিয়া হাসপাতালের ফার্মাসিস্ট মো. আতিয়ার রহমান,
মেডিকেল টেকনোলজিস্ট মো. সোহাগ রানা,
ফার্মাসিস্ট জালাল উদ্দিন,
ফার্মাসিস্ট নয়ন কুমার শীল,
ফার্মাসিস্ট মো. জুয়েল রানা,
ফার্মাসিস্ট শামীম হোসেন,
ফার্মাসিস্ট ইসমাইল হোসেন,
মেডিকেল টেকনোলজিস্ট বিধান কৃষ্ণ সামন্ত,
ডেন্টিস্ট আনোয়ার হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’



