দেশের প্রথম ৪০ তলা স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’ এখন ব্যবহারের জন্য প্রস্তুত


প্রকাশিত: ০৩:১২ ২০ এপ্রিল ২০২৬
দেশের রিয়েল এস্টেট খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে শান্তা হোল্ডিংস। প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত “শান্তা পিনাকল” প্রকল্পের আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হয়েছে, যা দেশের প্রথম সম্পূর্ণ নির্মিত ৪০তলা ভবন হিসেবে নতুন ইতিহাস গড়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত প্রায় ৫০০ ফুট উচ্চতার এই ভবনের ৪০তম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবস্থাপনা পরিচালক, ভূমির মালিক, গ্রাহক এবং স্থপতি এহসান খান উপস্থিত ছিলেন।
এই প্রকল্পটি বাংলাদেশের নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ডের একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ‘শান্তা পিনাকল’ দেশের প্রথম পূর্ণাঙ্গ স্কাইস্ক্র্যাপার হিসেবে নতুন মানদণ্ড স্থাপন করেছে, যা বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে একটি যুগান্তকারী সংযোজন।
পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের দিক থেকেও ভবনটি বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বব্যাপী স্বীকৃত লিড প্লাটিনাম মান অর্জন করেছে, যা পরিবেশবান্ধব স্থাপনার সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি। পাশাপাশি, আধুনিক অগ্নি-নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এবং সিঙ্গাপুরভিত্তিক মেইনহারডের নকশা সহায়তায় ভবনটির ভূমিকম্প সহনশীলতা আরও জোরদার করা হয়েছে।
নির্মাণ প্রযুক্তিতেও ‘পিনাকল’ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। অ্যালুমিনিয়াম ফ্রেমওয়ার্ক ব্যবহার করে মাত্র ৭ দিনে স্ল্যাব সম্পন্ন করার রেকর্ড গড়া হয়েছে। এছাড়া উন্নতমানের সেন্ট্রিফিউগাল চিলার, বায়ু পরিশোধন ব্যবস্থা এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি ভবনটিকে পরিবেশবান্ধব ও দক্ষ করে তুলেছে।
ভবনটিতে ৮টি হাই-স্পিড লিফট, সমন্বিত আইবিএমএস সিস্টেম, উইন্ড টানেল টেস্টিং এবং উন্নত গ্লেজিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা, স্থায়িত্ব ও ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে।
‘শান্তা পিনাকল’-এর সফল বাস্তবায়ন শান্তা হোল্ডিংসের আধুনিক চিন্তা, মানসম্পন্ন নির্মাণ ও দক্ষ ব্যবস্থাপনার প্রতিফলন। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি ঢাকার নগর উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




