ইয়াবা সেবনের দায়ে বিএনপির সাবেক নেতাসহ ৩ জনের কারাদণ্ড


প্রকাশিত: ১১:১৩ ৩ জুন ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৭ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন। সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানপাড়া গ্রামের বাসিন্দা মামুন হাসান (৪২), রহমতপুর এলাকার মৃত ফরিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩৮) এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের রাজকুমার রায়ের ছেলে বিষ্ণু চন্দ্র রায় (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রহমতপুর এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



