৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট


প্রকাশিত: ১১:০০ ২৩ জুলাই ২০২৬
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ৪ দিন ১১ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (স্পিলওয়ে)।
বুধবার (২২ জুলাই) রাত ১১টায় কাপ্তাই বাঁধের সবকটি কপাট বন্ধ করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এর আগে হ্রদের উজান এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় পানির চাপ কমাতে গত শনিবার (১৮ ১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি বের হচ্ছিল। বর্তমানে উজান থেকে পানির প্রবাহ হ্রাস পাওয়ায় ও বৃষ্টিপাত কমে যাওয়ায় হ্রদের পানির স্তর নিরাপদ সীমার মধ্যে নেমে এসেছে।
বিদ্যুৎ উৎপাদন ও বর্তমান পানির স্তর
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপদসীমা ধরা হয় ১০৮ দশমিক ৫০ ফুট এমএসএল। বুধবার সকালে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৩১ ফুট এমএসএল।
বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের সচল থাকা পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রতিদিন জাতীয় গ্রিডে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির স্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে ভারী বৃষ্টির ফলে পানির উচ্চতা আবারো বৃদ্ধি পেলে পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
- জেন-জি আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধীর ৫ দফা দাবি
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




