সাফারি পার্কে দুই হাতির মৃত্যু, এরপরই ‘সম্রাট-নিহারকলি’কে ফেরত


প্রকাশিত: ০৭:২২ ২৩ আগস্ট ২০২৬
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একদিনের ব্যবধানে দুটি হাতির মৃত্যুর পর ‘সম্রাট’ ও ‘নিহারকলি’ নামের আরও দুটি হাতিকে তাদের দেখভালকারীদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। গত ১২ আগস্ট নিয়ম মেনে হাতি দুটিকে হস্তান্তর করা হয়।
এর আগে ৬ আগস্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে একটি পূর্ণবয়স্ক হাতি এবং ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ‘রাজু বাহাদুর’ নামে আরেকটি হাতির মৃত্যু হয়। রাজু বাহাদুর অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে প্রায় আড়াই মাস চিকিৎসাধীন ছিল। তার চিকিৎসায় থাইল্যান্ড থেকেও বিশেষজ্ঞ আনা হয়েছিল।
বন বিভাগ জানায়, ২০২৪ সালে মাহুত নিহত হওয়ার ঘটনার পর ‘সম্রাট’কে উদ্ধার করে সাফারি পার্কে রাখা হয়েছিল। একই বছর নারায়ণগঞ্জের ভুলতা থেকে উদ্ধার করা হয় ‘নিহারকলি’কে। প্রায় দুই বছর পার্কে থাকার পর দেখভালকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০০ টাকার স্ট্যাম্পে জিম্মানামা ও মুচলেকা নিয়ে হাতি দুটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বন বিভাগ বলছে, হাতি দুটিকে ফেরত দেওয়ার সঙ্গে পার্কে পরপর দুই হাতির মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তবে একই সময়ে দুটি হাতির মৃত্যু এবং কয়েক দিনের ব্যবধানে আরও দুটি হাতিকে ফিরিয়ে দেওয়ায় পার্কের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। મૃત হাতির নমুনা পরীক্ষার প্রতিবেদন ও কর্তৃপক্ষের বিস্তারিত ব্যাখ্যার পরই বিষয়টি আরও পরিষ্কার হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




