যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ


প্রকাশিত: ০৪:৫০ ২ নভেম্বর ২০২৬
বাংলাদেশের রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী যুবদলের একটি ব্যানার গ্যাসভর্তি বেলুনের সঙ্গে উড়ে ভারতের আসাম রাজ্যে পৌঁছানোর ঘটনা সামনে এসেছে। লখিমপুর জেলার একটি ধানক্ষেত থেকে ব্যানারটি উদ্ধার করা হয়েছে। অপ্রত্যাশিতভাবে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনের ব্যানার পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) আসামের নারায়ণপুর থানার অন্তর্গত লেতেকুজান গ্রামে ব্যানারটি পাওয়া যায়। স্থানীয় এক কিশোর সকালে গরু চরাতে গিয়ে মাঠে কয়েকটি বেলুন দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
বেলুনের সঙ্গে বাঁধা ফ্লেক্স ব্যানারটিতে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে একই ধরনের ব্যানার বেলুনের সঙ্গে বেঁধে আকাশে ওড়াতে দেখা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ঢালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেন।
ব্যানারটি ঠিক কোথা থেকে উড়ানো হয়েছিল এবং কীভাবে ভারতের আসামের ওই গ্রামে পৌঁছেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ব্যানারটির প্রকৃত উৎস ও যাত্রাপথ সম্পর্কে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই




