রাজাপুরে মা ইলিশ শিকার: ৩ জেলে আটক, নৌকা জব্দ


প্রকাশিত: ০২:১১ ৭ অক্টোবর ২০২৫
সরকারের জারি করা ২২ দিনের “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠিতে ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে আটক করেছে প্রশাসন। সোমবার ভোরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
রাজাপুর উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল জানান, ভোররাতে কয়েকজন জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হদুয়া নদীতে ইলিশ ধরতে নামে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের একটি যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানের সময় একটি নৌকা পালানোর চেষ্টা করলে সেটি ধাওয়া করে আটক করা হয় এবং পরে ভেঙে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
গৌতম মন্ডল আরও বলেন, “আটক তিন জেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মৎস্য দপ্তরের মাঠকর্মী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রতি বছরই সরকার নির্দিষ্ট সময়ের জন্য সারাদেশে ইলিশ শিকার, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ করে। চলতি বছর ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন দেশের সকল নদ-নদীতে ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মৎস্য কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী তীরবর্তী এলাকায় নিয়মিত টহল, মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মা ইলিশ সংরক্ষিত থাকলে আগামী মৌসুমে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও আশা করছেন তারা।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক





