পাংশায় চাঁদাবাজি মামলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৩


প্রকাশিত: ০৩:৪৫ ৬ নভেম্বর ২০২৫
রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা বিলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আলম শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, এএসআই পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানসহ একটি দল ওই এলাকায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাতে যান।
অভিযান চলাকালে অভিযুক্তদের স্বজন ও সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। এতে এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল হুমায়ুন কবির আহত হন। হামলার সময় স্থানীয় এক ব্যক্তি হামলাকারীদের ছোড়া ইটে আঘাত পেয়ে আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





