দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত


প্রকাশিত: ০৬:৫৩ ২৮ ডিসেম্বর ২০২৫
নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারী চালিত অটোরিকশা ধাক্কায় মোঃ ইউনুস (১০) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।
এর আগে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বেন্নাকান্দা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ইউনুস বেন্নাকান্দা গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেন্নাকান্দা চৌরাস্তা এলাকার স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র মোঃ ইউনুস। মাদ্রাসা ছুটি হলে দুপুরে খাবারের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হন ইউনুস। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুর ইউনুসকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, নিহতের দাদা ইতিমধ্যে থানা একটি অভিযোগ দায়ের করেছেন। ঘাতক অটোচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




