জামালপুরে ছাত্র আন্দোলনে হামলা যুবলীগের ফারহানসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১২:৫৭ ১৮ আগস্ট ২০২৪
জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর সদর থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিঠুন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট বিকেলে জামালপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতা একটি র্যালি বের করেন। র্যালিটি মির্জা আজম চত্বর হয়ে বকুলতলা অতিক্রম করার সময় আওয়ামী লীগসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রামদা, বাঁশের লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটোছুটি করতে থাকে। একসময় তারা ছত্রভঙ্গ হয়ে গেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, নাফিজুর রহমান তুষার এবং শাহরিয়ার ইসলাম রাফি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ধামকি দেন।
প্রকাশ্যে এভাবে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করায় পুলিশ বাদী হয়ে এই মামলা করেন। মামলার বাদী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিঠুন মিয়া বলেন, বেআইনিভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শন করায় মামলা করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




