শহিদ হাদির স্মরণে ইবিতে দেয়াল লিখন


প্রকাশিত: ০২:৪৩ ২০ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ ওসমান হাদীর স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শনিবার (২০ ডিসেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের দেয়াল, প্রশাসন ভবন এবং টিএসসিসি'র দেয়ালে এসব উক্তি লেখা হয়।
এতে 'দাসত্ব যে জমিনে নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত', 'যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই', 'আমাদের এক্সট্রা কোন সিকিউরিটি লাগবে না তবে আমাদের যদি কেউ গুলি করে মেরে ফেলে তাদের বিচার কইরেন, বিচার না করলে আর কেউ জন্মাবে না', 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে একদিন করবো আমরা ইনসাফের চাষাবাদ'সহ আরও নানা উক্তি লেখা হয়৷
দেয়াল লিখন কর্মসূচি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, 'শহীদ ওসমান হাদীর চিন্তা ও চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তাঁর উক্তিগুলো লেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই লেখা পড়ে নিজেদের ভিতর হাদিকে লালন করতে পারে। এছাড়া শহীদ হাদী যাতে যুগে যুগে টিকে থাকে এবং পরবর্তী প্রজন্ম যাতে হাদীকে জানতে পারে এটিই আমাদের দেওয়াল লিখনের উদ্দেশ্য।'
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার রাতে মারা যান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
বিজ্ঞাপন
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা