আইনসিদ্ধ বিয়ে ছাড়াই ২০ বছর সংসার

দীপক তিজোরি ও শিবানী তোমর। ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪৭ ২৯ আগস্ট ২০২৪
বলিউড অভিনেতা দীপক তিজোরির জীবনে ঘটেছে সিনেমার মতোই ঘটনা। ২০ বছর সংসার করার পর জানতে পেরেছেন আইনগতভাবে তার স্ত্রী বৈধ নন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা দীপক তিজোরি ও তার স্ত্রী শিবানী তোমর ২০ বছর এক ছাদের নিচে কাটিয়েছেন। তবে হঠাৎ নিজেদের মাঝে এক ঝগড়াকে কেন্দ্র আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ দম্পতি।
স্ত্রীকে ডিভোর্স দেওয়া প্রসঙ্গে আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ে অভিনেতার। জানতে পারেন, শিবানী তোমর প্রথম স্বামীর সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদ করেননি। যার ফলে আইনগতভাবে তখন পর্যন্ত প্রথম স্বামীর বৈধ স্ত্রী ছিলেন তিনি।
এমন এক ঘটনা প্রকাশ্যে আসতেই বড় ধাক্কা খান দীপক। যার সঙ্গে এতদিন সংসার করছেন, সেই বিয়েই নাকি আইনসিদ্ধ নয় ৷
এদিকে স্ত্রীর প্রতারণার বিষয়টি কাটিয়ে না উঠতেই দীপককে আরও একটি ধাক্কা দেন শিবানী। বিবাহ বিচ্ছেদর দাবি করে মোটা টাকা ভরণপোষন দাবি করেন।
তার দাবি ছিল, বিচ্ছেদের পর সকল খরচ দীপক বহন করবে। আর সেটা চাওয়ার অধিকার রয়েছে।
বেআইনি বিয়ের সঙ্গে অবাস্তব আবদার মেনে নেন দীপক। কারণ তাদের মেয়েরা সে সময়ে নাবালিকা ছিল। যে কারণে নতুন কোনো ঝামেলা সৃষ্টি করতে চাননি অভিনেতা।
দীপকের এক বন্ধু জানান, শিবানী তার আগের স্বামীকে ডিভোর্স দেননি ৷ ২০ বছর একসঙ্গে কাটানোর পরে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর দীপকও শিবানীর সঙ্গে আর এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- নভেম্বরেই ফিনালিসিমায় মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন
- আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
- শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ইনফ্যান্তিনোর পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস
- জেন-জি আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধীর ৫ দফা দাবি
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




