বক্স অফিসে পুষ্পা টু’র তাণ্ডব


প্রকাশিত: ০৩:০২ ৭ ডিসেম্বর ২০২৪
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজের সর্বকালের সর্ববৃহৎ ওপেনারের খ্যাতি পায় ছবিটি।
দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও নায়িকা রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়েছে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে ‘পুষ্পা টু’। তথ্যসূত্রে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে শুধু ভারতের বক্স অফিস থেকেই ছবিটি সংগ্রহ করেছে ১৭৪.৯ কোটি। সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ ৯০.১০ কোটি। ফলে সেদেশের হিসাবে ছবির দুই দিনের ব্যবসা দাঁড়ায় ২৬৫ কোটিতে। এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মিলিয়ে সেই অঙ্ক ছাড়িয়েছে ৪০০ কোটিতে।
স্যাকনিল্ক আরও জানিয়েছে, ভারতসহ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে তৃতীয় দিনে ছবিটির মোট আয় পৌঁছাতে পারে ৫৫০ কোটিতে।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে। ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।সূত্র : স্যাকনিল্ক, ইন্ডিয়া টুডে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




