শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:১৭ ২১ জানুয়ারী ২০২৫
নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকা জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিপুণ একটি বিবৃতি দেন যেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। বিবৃতিটি সমিতির প্যাডে লেখা ছিল এবং তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং নিপুণকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, তিনি নোটিশের কোনো উত্তর দেননি এবং তার বিতর্কিত কার্যক্রম চালিয়ে যান।
এরপর, সমিতির প্যাডের অনৈতিক ব্যবহার এবং সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, নিপুণ প্রায়ই বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে পড়েন। কিছুদিন আগে যুক্তরাজ্যে ভ্রমণের সময়ও তিনি বাধার সম্মুখীন হন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তার যাত্রার বিষয়ে আপত্তি তোলে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তার ফ্লাইট বাতিল করা হয়।
এই বহিষ্কারাদেশ নিপুণের ক্যারিয়ারে এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




