স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন


প্রকাশিত: ১২:২৫ ১৪ আগস্ট ২০২৬
পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট ও ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে হয়রানির অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।
‘মারুফ খান মুন্না’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে এসব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁধন। ঘটনার কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এর জবাবও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়া এক পোস্টে বাঁধন লিখেছেন, কোনো রাজনৈতিক দল নারীদের নিরাপত্তার কথা বললেও একই সময়ে তাদের সমর্থকদের কেউ কেউ অনলাইনে নারীদের হয়রানি করলে সেটি বড় ধরনের পরিহাস।
তিনি অভিযোগ করেন, ওই ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বাঁধনের ভাষ্য অনুযায়ী, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হয়রানির পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধ।
তিনি আরও বলেন, ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা কিংবা তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেও সহজে সফল হওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কী হতে পারে, সেটিও মনে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
নিজেকে সহজে ভয় দেখিয়ে বা আতঙ্কিত করা সম্ভব নয় উল্লেখ করে বাঁধন বলেন, তাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হলে আরও অনেক দূর যেতে হবে।
পোস্টে নিজের মানসিক অবস্থার প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, জীবনে এমন অনেক সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু হয়তো সেখানেই শেষ হয়ে যাবে। তবে নিজের অবস্থাকে সামলে রাখতে তিনি থেরাপি নিয়েছেন এবং এখনো নিচ্ছেন। প্রয়োজনীয় ওষুধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বাঁধন বলেন, নিজের মানবিক সত্তাকে ধরে রাখার জন্যই তিনি এসব করেছেন, যাতে ক্ষমতা কিংবা প্রতিহিংসা তাকে বদলে না দেয়।
সবশেষে হয়রানির ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, তাকে ভয় দেখিয়ে খুব একটা লাভ হবে না। এরপর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি লেখেন, ‘আমি ডাইনি। মনে রেখো।’
এদিকে বাঁধন বর্তমানে ‘গুলশানের চামেলি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নতুন সিনেমাটিতে আইনজীবীর চরিত্রে তার অভিনয় করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক




